× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানেরবর পুড়ে ছাই

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-fire-Photo-25-03-21.jpg

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানেরবর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পুড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুনে তার পানবরজে লাগে। সেখান থেকে তা মুহুর্তে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ওই গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ২৫ জন কৃষকের ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। কৃষি অফিস থেকে সরাসরি সাহায্য করার কোন প্রকল্প নেই। তবে আমরা ভবিষ্যতে প্রণোদনা বা প্রশিক্ষণ দিয়ে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করব।

হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু বলেন, এলাকার অনেক চাষী জমি লীজ নিয়ে পানের আবাদ করেছিল। আগুনে তাদের সম্বলটুকু শেষ হয়ে গেল। এ অবস্থায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করার আহŸান করছি।
উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রæয়ারি হরিনাকুন্ডুর মান্দারতলা গ্রামের ৩০ বিঘা ও ৪ মার্চ একই উপজেলার মকিমপুর গ্রামের ১০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..