× Banner
সর্বশেষ
আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে শীতের পারদ ৬ দশমিক ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

চায়ের দেশ শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এটি  দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। রোদের দেখা নেই। শীতে জবুথবু চা বাগানসহ শহরের মানুষ। অনেকটা থমকে আছে কর্মব্যস্ততা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ বলেন, সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করি। পরে সকাল ৯টায় দেখলাম তাপমাত্র কমে ৬ দশমিক ৪ এ নেমেছে।

তিনি আরও বলেন, গত ২২ ডিসেম্বর শ্রীমঙ্গলে তাপমাত্র ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা গেছে তীব্র কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে। প্রতিটি সড়কের গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কেউ কেউ খড়কুটো নিয়ে আগুন জ্বালিয়ে শীতের উত্তাপ নিচ্ছেন।

এদিকে, শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে সোমবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক চিপ হুইপ ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..