× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/World-Consumer-Rights-Day.jpg

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: ‘মুজিব বর্ষে শপথ করি- প্লাস্টিক দূষণ রোধ করি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান,পণ্যের ন্যায্য মূল্য ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়ন করেছে।

আইনের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন জনপ্রতিনিধি,ব্যবসায়ী,প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা। একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধ করতে হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার,খঞ্জনপুর কোম্পানী কমান্ডার সুবেদার হাবিবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ,জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক,ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..