× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আজকের রাশিফল ৭ ই মার্চ রবিবার ২০২১ দিনের শুরুতেই দেখে নিন আপনার আজকের ভাগ্যফল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

রাশিফল মানুষের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সাজিয়ে ফেলুন গোটা দিনটা। আর সঙ্গীর সঙ্গে সুন্দর ভালোবাসাময় করে তুলুন আজকের দিন। রাশিফল দেখে কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন।

মেষঃ ভ্রমণ লাভজনক হলেও ক্লান্তিকর হবে। আজকের দিনে নিজের শরীরের দিকে খেয়াল দেওয়ার সময় পাবেন। কাছের মানুষদের যত্ন নিন। এই রাশির বিবাহিত দম্পতিদের বাচ্চাদের পড়াশুনার জন্য অর্থ ব্যয় হবে।

বৃষভঃ কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করুন। আজ অর্থ সঞ্চয় করতে বেগ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটান। আজকের দিনে কোন বিশেষ সাধু ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আজকের দিন প্রেমের।

মিথুনঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা কোন প্রতিযোগিতায় জয়ী হতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সঠিক খাত বুঝে বিনিয়োগ করুন। বিবাহিত জীবনের সেরা দিন হবে। ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন।

কর্কটঃ অফিস থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি চালাবেন। অর্থ সঞ্চয় এবং ব্যয়ের বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। সকলের সম্মান করায় সুনাম পাবেন। কোন চিঠির মাধ্যমে গোটা পরিবার খুশির খরব আসবে।

সিংহঃ বাড়িতে আচমকাই আত্মীয় চলে আসায় অনেকটা সময় নষ্ট হবে। আজকের দিনে খেলাধূলায় অংশ নিন। আর্থিক ক্ষতি হয়, এমন কাজ না করাই মঙ্গলের। স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ছুটি কাটাতে পারবেন।

কন্যাঃ পরিবারের সকলের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। দিনের শুরুতে যোগ ব্যায়ম করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ছুটি কাটাতে যেতে পারেন। টিভি দেখে সময় কাটাতে পারেন। সঞ্চয়, ভবিষ্যতে আপনার শক্তি হয়ে দাঁড়াবে।

তুলাঃ পরিবারের সকলের সঙ্গে আলোচনার সময় মতপার্থক্য ঘটতে পারে। বেশি চাপ নিলে শরীর অসুস্থ হতে পারে। অবসর সময়ে অফিসের কাজ সেরে রাখুন। মনকে হালকা রাখতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান।

বৃশ্চিকঃ কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত নিন। আজকের দিনে কিছুটা আরাম করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা হলেও, সে ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবে। দিনের শুরু ভালো হলেও, সন্ধ্যায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে।

ধনুঃ কাছের বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। হটকারিতায় কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকের দিনে বুঝতে পারবেন অর্থ উপার্জন এবং সঞ্চয় কতটা কঠিন।

মকরঃ নিজের জিনিস গুছিয়ে রাখুন, নাহলে চুরি হতে পারে। শরীরকে সুস্থ রাখতে একটু বিশ্রাম নিন। বাবার সঙ্গে বন্ধুর মত আচরণ করুন। আপনার খারাপ আচরণে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।

কুম্ভঃ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হবে। আজ দিনটা খুব সুন্দর কাটবে। ভালোবাসার মানুষের সঙ্গে সমস্যা হতে পারে। আত্মীয়দের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে আর্থিক বিষয়ে চোখ কান খোলা রাখুন।

মীনঃ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে গল্প করে সময় কাটাতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাথা ঠাণ্ডা রাখুন। দিনের শুরুতে স্ত্রীর সঙ্গে সমস্যা হলেও, পরে ঠিক হয়ে যাবে। স্ত্রীর শারীরিক অবস্থার কারণে মন খারাপ থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..