× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bodar-Gard-Betaliyan.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল: যশোরের শার্শার সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে সীমান্তের শিকারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মাদ আলী বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুর এর নেতৃত্বে নারকেল পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ কেজি গাঁজা ও ভারতীয় ২৮৪ বোতল ফেন্সিডিল সহ মাদক পাচারকারী মোহাম্মদ আলীকে হাতেনাতে আটক করা হয়। তার
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..