× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Foreign-Minister-Jayashankar.jpg

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় তার অফিসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সরকারি সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবেন এবং একই দিনে ঢাকা ত্যাগ করবেন।

শাহরিয়ার আলম বলেন, মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..