× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

রসিকের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৬ ও ২১ নং ওয়ার্ডেও বাবুখাঁর পাড়ার আবুর মোড়, শান্তি পাড়া ও বুড়িরহাট এলাকায় ২ টি রাস্তা ও ১টি ড্রেনের পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রীপা, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রসিকের সহকারী প্রকৌশলী রাদিব-আল-হাসান, রসিকের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, রসিকের উপসহকারী প্রকৌশলী শিহাব-উল-করিম মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার ইয়ামিন রসুল চৌধুরী বেঞ্জু প্রমুখ ।

উল্লেখ্য, সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে বাবু খাঁ মোড় হতে চারতলা মোড় হয়ে ঘোড়া পীর মাজার পর্যন্ত ৫ কোটি টাকা ব্যয়ে আরসিসিড্রেন নির্মান ও রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে ।


এ ক্যটাগরির আরো খবর..