× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

২টি মাছ ৫১ হাজার টাকায় বিক্রি করেছে জেলে কালীদাস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fish-10.jpg

পদ্মা নদীতে আরিচা ফেরিঘাটের কাছেই কালীদাস হলদার নামে এক জেলে ২টি মাছ ৫১ হাজার টাকায় বিক্রি করেছে। তার জালে ধরা পড়া মাছ দুটি হলো ১৪ কেজি ওজনের একটি রুই ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের একটি আইড়।

বুধবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ওই জেলের মাছ দুটি কিনে নেন। এ সময় ১৪ কেজি ওজনের রুই মাছটি ২৫০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকা ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের আইড় মাছটি ১৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় কিনে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, পাবনার কালীদাস হলদারের কাছ থেকে ১৪ কেজি ওজনের একটি রুই ৩৫ হাজার ও ১০ কেজি ২শ গ্রাম ওজনের একটি আইড় ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকায় কিনেছেন। এখন লাভে মাছ দুটি বিক্রির জন্য মোবাইল ফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছ দুটি বিক্রি হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..