× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

নোয়াখালীতে স্বামী গলা কেটে হত্যা করে স্ত্রীকে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Murder.jpg

নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী।

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারিবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী আব্দুর রব বাবুলকে (৬০) আটক করেছে। তিনি ওই গ্রামের মজিবুল হকের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী বিদেশে ছিলেন। বাড়িতে আসার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয় স্ত্রী তাহমিনা আক্তার মিনা (৫৫) ও স্বামী আব্দুর রব বাবুলের। একপর্যায়ে বাবুল বসতঘরের বাথরুমে তার স্ত্রীকে ধারালো ছোরা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। নিহত মিনা দুই সন্তানের জননী।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে


এ ক্যটাগরির আরো খবর..