× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানির সংখ্যা উনিশ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চলে তুষারঝড়ের কবলে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।

রোববার (২৪ জানুয়ারি) দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। পরিস্থিতি মোকাবেলায় ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফেডারেল কর্তৃপক্ষ।

এর আগে শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অরকানসাস, টেনেসি ও কেনটাকি অঙ্গরাজ্যে আটজনের প্রাণহানির খবর নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম।

দেশটির অনেক স্থান ৬১ সেন্টিমিটার পর্যন্ত বরফের প্রলেপে ঢাকা পড়েছে। তুষারঝড়ের কারণে ২০টি রাজ্যের কোটি কোটি মানুষ কার্যত ঘরে বন্দি হয়ে পড়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..