× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আজ কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির উদ্যোগে আজ বাদ আসর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে কোকোর স্মরণে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেপ্তার হন।

পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর একদিন পরই চিকিৎসার জন্য স্ত্রী ও দুই কন্যাসহ থাইল্যান্ড যান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিদেশেই অবস্থান করছিলেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান। পরে মরদেহ দেশে ফিরিয়ে এনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..