× Banner
সর্বশেষ
মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডুমাইন ইউনিয়ন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/khuty-ta-lagano-cc-camera.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদ সহ ডুমাইন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বৃহস্পতিবার দেওয়া হয়েছে। জানা যায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিএসপি-৩ এর অর্থায়নে এই সিসি ক্যামেরা ডুমাইন ইউনিয়ন পরিষদে বসানো হয়।

এ ব্যাপরে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এর নিকট সিসি ক্যামেরা ইউনিয়ন পরিষদে বসানোর ব্যপারে জানতে চাইলে তিনি বলেন এই সিসি ক্যামেরা বসানোর দরুন আমার পরিষদবর্গ সদস্যগন কে কি করছে এবং আমার ইউনিয়নে কোন মাদক, সন্ত্রাস, চাদাঁবাজ, টোপবাজ, দূর্র্নীতিবাজ কোন স্থান দিয়ে চলে, কোন স্থান দিয়ে প্রবেশ করে এবং কার সাথে কারবার করে সেটা আমি সহজে এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে পারবো। এক কথায় আমাদের ইউনিয়নে কোন খারাপ লোক এবং খারাপ কারবারকারীদের এই ইউনিয়নে স্থান হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এলজিএসপি-৩ এর জেলা ফ্যাসিলেটর অফিসার আমির-উল-ইসলাম, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) সহ ইউ,পি, সদস্যগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..