× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মধুখালী হইতে মাগুরা পর্যন্ত কবে রেললাইনের কাজ শুরু হবে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী হইতে মাগুরার রামনগর পর্যন্ত রেল লাইন তৈরীর ব্যপারে দেরী হওয়ায় জনগনে প্রশ্ন জেগে উঠেছে রেল লাইন হয়তো আর হবে না। কারন জনগন মনে করছেন রেল লাইন কাজ আপাতত বন্দ। কেননা দুইবার মাইকিং হলো রেলের কাজ শুরু হবে। যারা রেলের জায়গা দখল করে আছেন তারা রেলের জায়গা ছেড়ে দেন।

এই মাইকিং শুনে প্রায় ৯৫%জন রেলের জায়গা ছেড়ে অন্যত্র চলে গেছে। আর কিছু অসহায় গরীব মানুষ রেলের জায়গায় ছোট ছোট ঘর তৈরী করে বসবাস করছে এদের সাথে আলাপ করে জানা যায় এদের অন্যত্র যাওয়ার কোন ব্যবস্থা নাই। আর কিছু প্রভাবশালী লোক আজও ঘর ভাঙ্গার ব্যাপারে মাথা ব্যথা নাই তাদের ঘর এখন অটুট আছে।

এই পরিস্থিতি দেখে সাধারন জনগন প্রচার করে বেড়াচ্ছে রেল লাইন আর হবে না। এই কথা শুনে আবার অনেকে ঘরের ছাউনী দেওয়া শুরু করেছে আবার কিছু গরীব মানুষ তাবু এবং চাটাই দিয়ে ঘর তৈরী করে ব্যবসা বানিজ্যে করছে। জনগনের ধারনা রেল মনে হয় ঘুমিয়ে আছে। জানিনা কবে জাগ্রত হয়ে রেল কতৃপক্ষ রেল লাইনের কাজ শুরু করবেন আর কখন মানুষের রেলে যাতায়াতের ব্যবস্থা হবে।

গুঞ্জন শুরু হয়ে গেছে কবে যেন আবার সাবেক দখল কারীরা রেলের জায়গা দখল করে আবার সম্পদ গড়ে উঠায়। তাই সচেতন নাগরিক রেল কর্তৃপক্ষের সু-দৃষ্ঠি দিয়ে রেলের জায়গা বুঝ নিয়ে অতি তাড়াতাড়ি রেল লাইনের কাজ শুরু করার দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..