× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নোয়াখালী চাটখিল সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিফ্রিং অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sonaimuri-election.jpg

সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীতে আসন্ন চাটখিল ও সোনাইমুড়ী  পৌরসভা নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে শনিবার সকাল ১০টা সময় সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিফ্রিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন মহোদয়, শৃঙ্খলা রক্ষার্থে  ডিউটি করার জন্য আগত পুলিশ সদস্য, আমর্ড পুলিশ ও আনসার বাহিনীর উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন নোয়াখালী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সারা দেশে একটা রোল মডেল বসুরহাট, হাতিয়া, বেগমগঞ্জ পৌরসভা নির্বাচনে নোয়াখালী জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী অনেক প্রশংসিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ভোটারগন ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পেরেছেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনের জন্য অঙ্গিকার বদ্ধ।
তিনি আরো বলেন ১৪ ফেব্রুয়ারী রবিবার চাটখিল সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে আমরা আইন শৃঙ্খলা বাহিনী পূর্বের ধারাবাহিকতার মধ্যে থেকে চাটখিল সোনাইমুড়ী পৌরবাসীদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এই সময় পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..