× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ড. ইউনূস জাতিসংঘের এসডিজি পরামর্শক হলেন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ ১৫ জনের পরামর্শক প্যানেলের নাম ঘোষণা করেছেন সংস্থাটির মহাসচিব বান কিমুন জাতিসংঘের সাস্টেইনাবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন প্রচারে সহযোগিতার জন্য। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এর আগে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক পরামর্শক দলে ছিলেন।-খবর বাংলা প্রেস।

এমডিজির মেয়াদ শেষ হওয়ায় গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ২০১৬ থেকে পরবর্তী ১৫ বছরের জন্য এসডিজি নামে নতুন উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেন বিশ্বনেতারা। দারিদ্র্য নির্মূল, অসাম্যের বিরুদ্ধে লড়াই ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে সামনে রেখে এসডিজিতে ১৭টি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনে কার্যক্রম জোরদার করতে পরামর্শকরা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে। টেকসই উন্নয়ন এজেন্ডাকে সামনে তুলে ধরার পাশাপাশি এসডিজির সমন্বিত রূপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসডিজি বাস্তবায়নে অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন তারা।

পরামর্শক গ্রুপে ইউনূসের পাশাপাশি বেলজিয়ামের রানী মাথিলডে, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস, জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সাসটেইনবেল ট্যুরিজম ফর এলিমিনেটিং পোভার্টি ফাউন্ডেশনের চেয়ারপারসন দো ইয়াং-শিম, জিবোই পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লিমাহ জিবোই, আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা, ফাউন্ডেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট গ্রাসা ম্যাচেল, ফুটবলার লিওনেল মেসি আছেন।

এছাড়া কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্ত্রী শেখা মোজা বিনতে নাসের, দ্য ভয়েস অব লিবিয়ান ওমেনের প্রতিষ্ঠাতা আলা মুরাবিত, ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল পোলম্যান, কলম্বিয়া ইউনিভার্সিটির আর্থ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জেফরি স্যাশ, গায়িকা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত শাকিরা মেবারাক এবং হোয়াইটেকার পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা ফরেস্ট হোয়াইটেকার রয়েছেন পরামর্শক প্যানেলে।


এ ক্যটাগরির আরো খবর..