× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

কামারখালী আইটি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার থেকে শিক্ষা সফর

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে কামারখালীতে একটি সুন্দর ও মনোরম পরিবেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার নাম কামারখালী আই টি ফার্ম এন্ড ডিজিটাল এডুকেশন সেন্টার। জানা যায় এই প্রতিষ্ঠানে এইচ.এস.সি অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের আই সি টি শিক্ষা দেওয়া হয়।

আরো জানা যায় এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর একজন দক্ষ ও অত্যান্ত মেধাবী শিক্ষক। তার চিন্তা-চেতনা সুদুর প্রসারী । তাই তিনি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সহকর্মীদের নিয়ে বৃহস্পতিবার সকালে কামারখালী ইউনিয়নের মধুমতি দিয়ে ট্রলার যোগে পানিপথে সালামতপুর (বর্তমান রউফনগর) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর ও গ্রন্থগার লাইব্রেরীতে যান।

সেখানে তিনি গিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বীরশ্রেষ্ঠ’র বড়বোন জোহরা বেগম এর সামনে শিক্ষার্থীদের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং যাদুঘরে থাকা তার স্মৃতির অনেক কিছু দেখান। পরে আনন্দ-ঘন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে র‌্যাফেল ড্র এবং দুপুরে ভোজের মধ্যে দিয়ে শিক্ষা সফর শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..