× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরে জমি দখল করতে বোমা বিস্ফোরন, চার সহোদরের বাড়িঘর ভাংচুর

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: আদালতে বিচারাধীন একটি জমি দখল করার লক্ষ্যে মেহেরপুর শহরের থানাপাড়ায় সদর থানার ৫০ গজ দুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আব্দুল লতিব সহ তাদের চার ভাইয়ের বাড়িঘর ভাংচুর করেছে দূর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেহেরপুর সদর থানার সীমানা প্রাচীরের পাশে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ৬টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন লুট করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত আব্দুল মোমিন ও স্থানীয়রা জানান, তার মায়ের নিজ নামীয় ১৯ শতক জমিতে তারা চার ভাই দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এর মধ্যে আর এস রেকর্ডে ভুলবশত ৫ শতক জমি খতিয়ান ভুক্ত হয়নি। ওই জমি নিয়ে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সেই জমি দখলের জন্য শেখ পাড়ার নুরুল খান, তার ভাই নিজাম খান এবং আব্দুল গনি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছিলো। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে বাড়ীতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে চার ভাইয়ের বাড়িঘর ভাংচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, কয়েকমাস আগে এ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে মিমাংসা করার জন্য থানায় বসেছিলাম। পরে আদালতে মামলা থাকায় বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। রাতে ভাংচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..