× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

রংপুরে নব্যতা হারাচ্ছে তিস্তা নদী

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে’ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ‘আমাদের ছোট নদী’ কবিতার সাথে মিলে গেছে শুষ্ক মৌসুমে তিস্তার নদীর চিত্র। তবে তা বৈশাখে নয়, মাঘ মাসেই তিস্তা নদীতে এখন হাঁটু পানি। পায়ে হেঁটে পার হওয়া যায় তিস্তা। তিস্তা নদীর পানি প্রবাহ এখন হাটুঁ পানিতে পরিনত হয়েছে।

নদীর প্রস্থ এখন ২০ থেকে ২৫ ফুট। যার ফলে বন্ধ প্রায় নৌপথ। পানি শুকিয়ে যাওয়ায় নৌ-ঘাট প্রতিনিয়তই সরিয়ে নিতে হচ্ছে মাঝিদের। তিস্তায় নৌকা চলাচলের ঘাট না থাকায় পায়ে হেঁটেই নদী পার হয়ে আসতে হয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে। রংপুরের গঙ্গাচড়া, হারাগাছ, কাউনিয়া ও পীরগাছায় নব্যতা হারিয়ে ফসলি মাঠে পরিণত হয়েছে তিস্তা নদী। কাউনিয়া উপজেলার চরচরিতাবাড়ি এলাকার জয়নাল আবেদীন জানান, তিস্তায় এখন ক্ষীণ হয়ে এসেছে। হ্রাস পেয়েছে নাব্যতা। শুষ্ক মৌসুমে জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর। তিস্তার বুকজুড়ে এখন বালু আর বালু।

এদিকে, দিগন্ত জুড়ে চরের মাঠে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। আলু, তামাকসহ বিভিন্ন ফসলের চাষ করছেন তারা। প্রতিবছর বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে নেমে আসা বালুতে ভরাট হয়ে যাচ্ছে তিস্তা নদীর তলদেশ। ফলে নব্যতা হারিয়ে ফসলের সমারোহ জমিয়েছে তিস্তা নদীর কিনারাবাসী। শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নৌ পরিবহনে দুর্ভোগ বেড়ে গেছে। তবে এ বছর বৃষ্টিপাত কম এবং পানি প্রবাহ কমে যাওয়ার ফলে  তিস্তার পানি গত বছরের চেয়ে অনেক কমে গেছে। প্রতি বছর নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে তিস্তা হারাতে বসেছে তার অতীত ঐতিহ্য। একসময় দূর-দূরান্ত থেকে নৌপথে ব্যবসায়ীরা বাণিজ্য করার জন্য এ অঞ্চলে আসলেও এখন আর দেখা মিলছে না চিরচেনা সেই দৃশ্য।

সেই সাথে নদীর তলদেশ ভরাট ও অবাধে পানি নিষ্কাষন না হওয়ায় বর্ষা মৌসুমে সহজেই নদীর দু’কূল বয়ে আসে বন্যা। নদী গর্ভে যায় আবাদি জমি, ঘর-বাড়ি। নিঃস্ব হয় শতশত পরিবার। এছাড়া পানি প্রবাহ কমে যাওয়ার ফলে এখন অসহায় হয়ে পড়েছেন এ অঞ্চলের জেলেরা। নদীতে আর আগের মত মাছ না থাকায় পেশা বদল করে অন্য পেশায় পারি জমাচ্ছেন মৎস্যজীবিরা।

অন্যদিকে, উজানে ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে তিস্তার প্রাকৃতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করছে। একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেয়ার ফলে বাংলাদেশের ১১২ মাইল দীর্ঘ এই নদীটি শুকিয়ে এখন মৃতপ্রায়। এই নদীর উপর নীলফামারী ও লালমনিরহাট জেলার ডালিয়া ও দোয়ানীতে নির্মিত তিস্তা ব্যারেজের মাধ্যমে শুষ্ক মৌসুমে এ অঞ্চলে কৃষি জমিতে যে সেচ দেয়ার কথা তাও অকার্যকর হয়ে পড়েছে। প্রাকৃতিক পরিবেশ ও নৌ- যোগাযোগের ক্ষেত্রে এর প্রভাব পড়েছে অতুলনীয়। দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়। যার ফলে প্রকৃতি ক্রমাগত ভারসাম্য হারিয়ে ফেলছে। ফলে এই তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পানির স্তর নিম্নমুখী হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারত উজানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজল ডোবায় ব্যারেজ তৈরি করে সংযোগ খালের মাধ্যমে তিস্তা নদীর পানি মহানন্দা নদীতে নিয়ে যাচ্ছে। এই সংযোগ খাল থেকে তারা জলপাইগুড়ি, দার্জিলিং, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর মালদহ ও কোচবিহার জেলায় সেচ সুবিধা নিচ্ছে। এ অবস্থায় ১৯৭৭ সালে তিস্তা নদীর উপর ব্যারেজ, হেড রেগুলেটর ও ক্লোজার ড্যাম তৈরির পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ সরকার। এ বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে গেলে জলপাইগুড়ি জেলার গজলডোবা নামক স্থানে (বাংলাদেশ থেকে ৬৩ কি. মি. উজানে) ৯২১ দশমিক ৫৩ মিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণ করে তারা। এই ব্যারাজটির মাধ্যমে ভারত তিস্তার মোট পানি প্রবাহের ৮০ শতাংশ পানি প্রত্যাহার করে ব্যাপক কৃষি জমিতে সেচ প্রদান করছে।

উদ্বৃত্ত ২০ শতাংশ পানি ভারত ভাটিতে ছাড়লেও ৬৩ কি.মি. পথ অতিক্রম করে এই স্রোতধারা বাংলাদেশের দোয়ানীতে ব্যারেজ এলাকায় একেবারেই ক্ষীণ হয়ে যায়। পরিণতিতে তিস্তায় পানি না থাকায় ছোট বড় শতাধিক খেয়াঘাট বন্ধ হওয়ায় নৌ-যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সর্বোপরি চরাঞ্চলবাসীর দাবী দ্রুত তিস্তা নদী পূ:ন খনন করে পানির ন্যায্য হিস্য আদায় করতে হবে। তা না হলে তিস্তা নদী তার ঐতিহ্য হারিয়ে মৃত খালে পরিণত হবে বলে আশঙ্কা বিশিষ্টজনদের।


এ ক্যটাগরির আরো খবর..