× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাতিসংঘ দল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো জাতিসংঘ দল। আর রানার্সআপ হয়েছে সুইডেন দূতাবাস দল।

আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে  ‍পুরস্কার বিতরণ করেন।  এ অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডিপ্লোমেটিক কোরের ডিন Reverend George Kocherry বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, করোনা মহামারির সময় প্রমাণিত হয়েছে সকল দেশ ও সংস্থার মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি করা প্রয়োজন। করোনা মহামারির কারণে এবার মাত্র ৮টি দল অংশগ্রহণ করলেও ভবিষ্যতে অনেক দেশের কূটনীতিক অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ টুর্নামেন্টে ঢাকাস্থ ভুটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..