× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

তারেকের সাজা:  প্রত্যাহারের দাবিতে লোহাগড়ায় বিশাল বিক্ষোভ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

উজ্জ্বল রায়, (নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলের একটি আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মানহানি মামলায় কারাদন্ডাদেশ দেয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। এ মামলাকে অবৈধ দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা বিএনপি ও তার অংগ-সংগঠনের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে লোহাগড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

এ মামলাকে অবৈধ দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতান সহ বিএনপি নেতা মোঃ শামসুল হক আজাদ ও বিএনপি নেতা মোঃ মুসা মোল্যার নেতৃত্বে রাত ৭ টার দিকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান বাটু, যুবদল নেতা মোঃ আমিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সনি, ছাত্রদল নেতা মোঃ তাইবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কূরুচিপূর্ণ বক্তব্য দেন। বঙ্গবন্ধুকে ‘রাজাকার ও পাকবন্ধু’ বলে মন্তব্য করেন তারেক রহমান। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ ঘটনায় ক্ষুদ্ধ ও মর্মাহত হয়ে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাজান বিশ্বাস বাদি হয়ে নড়াইল সদর আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..