× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধিঃ
ইটভাটার ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরত্ব কমানোর দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধন থেকে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ ফ্রেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইট বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দাবি আদায় না হলে আগামী বছর থেকে ইট উৎপাদন বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেয়া হয়।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোরের উদ্যোগে আজ ৪ ফ্রেব্রুয়ারি বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইটভাটার মালিকগণ ছাড়া সহস্রাধিক ইটভাটার শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় মালিক সভাপতি আব্দুল মালেক বলেন, সরকারি নির্দেশনার কারণে কোটি টাকা ব্যয় করে দেশের ড্রাম চিমনির ইটভাটার মালিকরা তাদের ইটভাটাগুলো জিগজ্যাগ ভাটায় রুপান্তরিত করে। বর্তমানে ৮০ শতাংশ ভাটাই জিগজ্যাগ ভাটা।
২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ভাটা বৈধ উল্লেখ করলেও ৮ নম্বর উপধারায় ইটভাটার নিষিদ্ধ এলাকার দুরুত্ব এক হাজার মিটার করা হয়। ওই ধারায় উল্লেখ করা হয় রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন প্রতিষ্ঠান থেকে এ দুরত্ব বজায় রাখতে হবে। জনবহুল এ দেশে এ আইন কার্যকর হওয়ার দুরুহ ব্যাপার যে কারণে তারা নিষিদ্ধ এলাকার দুরুত্ব ৪৫০ মিটারের দাবি করে আসছেন।
বক্তরা আরো বলেন, আইনের এ উপধারার কারণে পরিবেশ অধিদপ্তর ২০১৭ সাল থেকে ছাড়পত্র দেয়া বন্ধ রেখেছে। ফলে ইটভাটায় অহরহ অভিযান চালিয়ে ভাটা ভেঙ্গে দিয়ে কোটি কোটি ক্ষতি করা হচ্ছে। এভাবে চললে তারা ইট উৎপাদন করতে ব্যর্থ হবেন। এ অবস্থায় আইনের ৮ নম্বর উপধারা সংশোধনের দাবি জানান তারা। অন্যথায় আগামী ৯ ফ্রেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইট বিক্রি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দাবি আদায় না হলে আগামী বছর থেকে ইট উৎপাদন বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..