× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

বাণিজ্য মেলায় অংশ নিয়েছে অটোমোবাইল প্রতিষ্ঠান

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি অটোমোবাইল প্রতিষ্ঠান। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি কোম্পানির পণ্যও বেশ কদর পাচ্ছে। পণ্যের প্রচারের পাশাপাশি বিক্রিও ভাল হচ্ছে বলে জানান বিক্রেতারা।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিন যত যাচ্ছে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তত বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় স্টলের পাশাপাশি ক্রেতাদের আগ্রহ অটোমোবাইল স্টলগুলোতেও। অন্য বছরের মত এবারো মেলায় অংশ নিচ্ছে বেশ কয়েকটি দেশি-বিদেশি কোম্পানি। সবগুলো দেশি প্রতিষ্ঠান মেলায় মোটরসাইকেল বিক্রি না করলেও অংশ নেয়া অন্য প্রতিষ্ঠান সমান তালে পাল্লা দিচ্ছে বিদেশি কোম্পানির সঙ্গে।

মোটরসাইকেলের পাশাপাশি নামীদামী ব্রান্ডের গাড়ি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। দাম ও পরিচালন ব্যয়ের কথা মাথায় রেখে ক্রেতারা বেছে নিচ্ছেন বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল ও গাড়ি।

মোটর সাইকেল বা গাড়ির ক্রেতা মূলত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণি। অংশ নেয়া কোম্পানিগুলোর পণ্যের প্রচারই প্রধান উদ্দেশ্য হলেও মেলা উপলক্ষে ছাড়ের ব্যবস্থা রেখেছেন। অনেকে ক্রেতাদের সুবিধার্থে ঋণের ব্যবস্থাও রেখেছেন।

২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩টি মোটরসাইকেল কোম্পানি ও একটি গাড়ি কোম্পানি অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..