× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভূমিহীন পরিবারকে পুনর্বাসন অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়েছে

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
ভূমিহীন পরিবারকে পুনর্বাসন

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি মন্ত্রণালয়কে প্রদত্ত ৩০৬৫ ভূমিহীন পরিবারকে যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে
পুনর্বাসন করার অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি পরিবারকে পুনর্বাসন করা হয়ে যাবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা সভার সভাপতি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
চৌধুরীকে এ কথা জানান।

ভূমিমন্ত্রী এ সময় কর্মকর্তাদের বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সাথে কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে হবে।

সভায় আরও জানানো হয় আগামী সপ্তাহের মধ্যেই ঢাকার তেজগাঁওয়ে নির্মিতব্য ভূমি ভবন কমপ্লেক্সে কিছু ভূমি অফিসের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

এছাড়া প্রতিটি বিভাগে বিভাগীয় ভূমি কমপ্লেক্স ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত হয়।

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..