× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন -লাবু চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

আবু নাসের হুসাইন,ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকারের পক্ষে ভোট চাইলেন মাননীয় সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার বিকালে নগরকান্দা পৌরসভাস্থ ২নং ওয়ার্ড আওতাধীন পিয়াজ হাটখোলায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে নৌকার জয়ের লক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কৃষি গবেষক ও লেখক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।
দুপুরের পর পর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নৌকার জয়ধ্বনী সহকারে আসতে থাকে সভাস্থলে।
প্রধান অতিথি বক্তব্যে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।


এ ক্যটাগরির আরো খবর..