× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

কালীবাড়ী মন্দির ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র কালীবাড়ি প্রাঙ্গনে এসব নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২টি নতুন বই, ৪টি খাতা, ৫টি পেন্সিল, রঙ্গিন কাগজ, আর্ট পেপার, রং পেন্সিলসহ শিক্ষা উপকরণ বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই বিতরণী অনুষ্ঠানের অতিথি কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের সদস্য অলক চৌধুরী, ডা করুনা সিন্ধু রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীবাড়ি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের কেন্দ্র শিক্ষক অর্পনা বালা ঘোষ।

বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা সাধারণ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহন করে আদর্শ মানুষ হওয়ার সুযোগ পাচ্ছে। এ প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ ও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর ভিত মজবুত থাকবে বলে তারা মনে করেন। এ প্রকল্প চালু রাখার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


এ ক্যটাগরির আরো খবর..