× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন, আাগামীকাল নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন

অসীম কুমার, নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নতুন মেয়র কে হচ্ছেন জানতে অপেক্ষা করতে হবে আরো একটি  রাত। রাত পেরিয়ে ভোর হলেই শুরু হবে পৌরসভা নির্বাচন। শনিবার সকাল ৮ থেকে শুরু হয়ে একটানা চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
তৃতীয় ধাপে আগামীকাল (৩০ জানুয়ারী)  অনুষ্ঠিত হবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন।  পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রের ৪৫ টি বুথে ব্যালট পেপাররের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৫ হাজার ৯৭৩ জন ভােটার, যার মধ্য রয়েছে  ৭ হাজার ৬৪৪ জন পুরুষ ভোটার এবং ৮ হাজার ৩২৯ জন মহিলা ভোটার। নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভা বাসীর মধ্য এখন বিরাজ করছে টানটান উত্তেজনা। সকলের চোখে মুখে উচ্ছ্বাসের সঙ্গে একটাই প্রশ্ন নির্বাচিত মেয়র পারবেত’ত তাঁদের প্রত্যাশা পুরন করে একটি উন্নত,পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়তে? সেই কারণে নন্দীগ্রাম পৌরবাসী এমন একজন সৎ ও কর্মঠ মেয়র প্রত্যাশা করেন যিনি পৌরসভার উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবেন।
এদিকে গতকাল (২৮ জানুয়ারি)  মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ঘন-কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থীরা চালিয়েছেন তাঁদের নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পসরা সাজিয়ে ভোটারদের দ্বারে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেছে প্রার্থীরা , অঙ্গীকার করছেন একটি উন্নত, পরিচ্ছন্ন, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত  আধুনিক ডিজিটাল পৌরসভা উপহার দেবার।
১৫ হাজার ভোটারের এ পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন মেয়র পদে ৩ জন , কাউন্সিলর পদে ২৭ জন  এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন পদপ্রার্থী।
মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান, বিএনপি মনােনীত  প্রার্থী সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত এবং স্বতন্ত্র প্রার্থী  হয়ে ভােটে অংশগ্রহণ করবেন বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।
উল্লেখ্য,  প্রতিটি ভােট কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন প্রিজাইডিং অফিসার এবং ৪৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯০ জন পােলিং অফিসার দায়িত্বে থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ২ প্লাটুন বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যার ও পুলিশ সবসময় মােতায়েন থাকবে। এদিকে ৯ টি ভোট কেন্দ্রের মধ্য ৫ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। কেন্দ্র গুলো হলো- ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাড়া ফজিল মাদরাসা, নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও নন্দীগ্রাম কাজি আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয় কেন্দ্র। এই ঝুঁকিপূর্ণ ৫টি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান,  ভোট কেন্দ্রগুলোতে পুলিশ আনসার-ভিডিপির পাশাপাশি  ও সাদা পোষাকে গোয়েন্দারা কাজ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম জানান, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..