× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

কোভিডে মৃত্যু ২২ লাখ ছাড়াল বিপর্যস্ত বিশ্ব

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
করোনায় আরও ১০ হাজার প্রাণহানি

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। করোনার নতুন ধরন দেখা দিচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে।  রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।কোনো কোনো দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউও দেখা দিয়েছে।  এরই মধ্যে করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৪১ হাজার। আর মারা গেছেন ২২ লাখ এক হাজার ৪৩ জন। সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ২৯১ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত দুই কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে চার লাখ ৪৩ হাজার।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ২১ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি সাত লাখ ছাড়িয়েছে।

মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৫ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে শনাক্ত ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাজ্যেও এক লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখের বেশি।


এ ক্যটাগরির আরো খবর..