× Banner
সর্বশেষ
প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

৩৭টি কারখানা বন্ধ উৎপাদনের অযোগ্য বলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের ৩ হাজার ৬৬০টি পোশাক কারখানা পরিদর্শন করেছি। তাতে মাত্র ৩৭টি কারখানা পুরোপুরি উৎপাদন অযোগ্য পাওয়া গেছে। এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে আরো ৩৬টি কারখানা অংশিকভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ‘বাংলাদেশ শ্রম পরিদর্শক ব্যবস্থা: অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশের আরো কয়েক’শ কারখানায় সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব কারখানায় ভবন মেরামতসহ অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের জন্য মালিক পক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারি নানা উদ্যেগের কারণে দেশে আর রানা প্লাজার মতো কোনো দূর্ঘটনার আশঙ্কা নেই।’

প্রতিবেদনে ২০১৩ সালের মে মাস থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ডেভেলপমেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিষ্টমেন্ট -এর কর্মকা- তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বলা হয়, অবসকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন ও নিরাপত্তায় কারখানাগুলোর জন্য ৫০ লাখ থেকে ৫ কোটি টাকা প্রয়োজন হবে। সরকার প্রয়োজনীয় সহযোগিতাসহ সার্বিক তদারকি করছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার, ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আহমেদ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..