× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

পরিণীতি চোপড়া ‘ধুম গার্ল’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

বিনোদন  ডেস্ক: ধুম রিলোডেড জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ধুম-এর পরবর্তী সিনেমা গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে সিনেমার চরিত্রগুলোতে কে কে অভিনয় করছেন, তা এখনো খোলাসা করেননি তারা। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের সিনেমায় ‘ধুম গার্ল’ হিসেবে দেখা যাবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

বিগত কয়েক মাসে নিজেকে অনেক পরিবর্তন করেছেন পরিণীতি। ব্যায়াম করে নিজের শরীরকে বানিয়েছেন অন্যদের কাছে ঈর্ষণীয়। আর বদলে যাওয়া পরিণীতিকেই নাকি তার পরবর্তী সিনেমায় চাচ্ছেন আদিত্য চোপড়া। শোনা যাচ্ছে, পরিণীতির সঙ্গে কয়েক দিনের মধ্যেই চুক্তি সেরে ফেলবে যশরাজ ফিল্মস।

এর আগে এষা দেওল, বিপাশা বসু, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফকে দেখা গেছে ‘ধুম গার্ল’ হিসেবে। সবকিছু ঠিক থাকলে এবার ধুম গার্লের তালিকায় নাম লেখাতে চলেছেন পরিণীতি চোপড়া।

এবারের সিনেমায় ধুম টু খ্যাত হৃতিক রোশানকে আবারও ফিরিয়ে আনার কথা শোনা যাচ্ছে। এদিকে জানা গেছে, ধুম রিলোডেড সিনেমার সবচেয়ে বড় চমক থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন। প্রথমবারের মতো এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাতে দেখা যেতে পারে অমিতাভকে।

 


এ ক্যটাগরির আরো খবর..