× Banner

চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘর্ষে নিহত ১

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
কাউন্সিলর প্রার্থী সমর্থক

চট্টগ্রামের আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

আজ ২৭ জানুয়ারি বুধবার সকাল নয়টার দিকে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের মধ্যে ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়েছিলেন বলে দাবি স্বজনদের।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআআই আলাউদ্দিন তালুকদার।


এ ক্যটাগরির আরো খবর..