× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশালে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

গৌরনদী প্রতিনিধি: জেলার মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী এবং উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্যাডারদের হামলায় আফসার সিকদার (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আফসার মেহেন্দীগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি ছিলেন।

মেহেন্দীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুল হক জমাদ্দার জানান, প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদার ও তার সহযোগীরা রবিবার দুপুরে পৌর এলাকার আরসি কলেজের সামনে তার (নুরুল হক) সমর্থক আফসার সিকদারকে ব্যাপক মারধর করে ফেলে রাখে।

খবরপেয়ে আফসারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরবর্তীতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহত আফসার সিকদারের স্বজনরা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..