× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

জালিয়াতির কারণে হয়রানির শিকার ভূ সম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার প্রদানে আইন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
ভূ সম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার

ঢাকা: ভূমি ও ভূ-সম্পদ সম্পর্কিত জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত ভূ সম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার প্রদানের উদ্দেশ্যে নতুন আইনের খসড়া প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ভূমি মন্ত্রণালয়।

আজ ১৮ জানুয়ারি সোমবার দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এঁর সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন বিষয়ক এক কর্মশালার আয়োজন করে ভূমি মন্ত্রণালয়।

খাস জমি দখল, জাল দলিল এবং খতিয়ান তৈরি, বালু ফেলে নদীর জমি দখল ইত্যাদি সহ জমিজমা সংক্রান্ত অন্যান্য জালিয়াতি এবং জবর দখল সংক্রান্ত অন্যান্য বিষয়ে একটি আইন প্রণয়নের লক্ষ্যে আইন বিশেষজ্ঞ, মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সমন্বয়ে আয়োজিত আজকের কর্মশালায় অংশগ্রহণকারীগণ দলিল জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন ও অভিজ্ঞতা তুলে ধরেন ।

কর্মশালার সভাপতি ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সবার মতামত গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস ও যুগ্মসচিব মো: কামরুল হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন। আইন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ ইউনুস, আকতারুজ্জামান, ড. কাজী জাহেদ ইকবাল ও খন্দকার শাহরিয়ার শাকিব  উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আইন ও জরিপ শাখার যুগ্মসচিব ও উপসচিব বৃন্দ। মাঠ পর্যায়ে কর্মরত আমন্ত্রিত বেশ কয়েকজন কর্মকর্তাগণের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অধিগ্রহণ), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..