× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আজ বছরের প্রথম শীতকালীন অধিবেশন ভাষণ দেবেন রাষ্ট্রপতি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
প্রথম শীতকালীন অধিবেশন

চলতি সংসদের ১১তম অধিবেশন করোনাভাইরাসের সংক্রমণের কারণে সংক্ষিপ্ত আকারে হচ্ছে।

আজ ১৮ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন। চলতি সংসদের ১১তম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দেবেন।

সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শুরুতে সরকারের কার্যক্রম তুলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে।

সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ অধিবেশন কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদ সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন। এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে।

সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে এবং দু-তিন দিনের মধ্যে আরও বেশ কয়েকটি বিল জমা পড়বে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৮ নভেম্বর মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হয়। এ অধিবেশনে মোট ৯টি বিল পাস করা হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..