× Banner
সর্বশেষ
বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

সেই তালেবান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে সেই তালেবান নেতা, যার পরিকল্পনায় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলা চালানো হয়।

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গি নেতা উমর মানসুর তার ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করে পোস্ট দিয়েছে। তার দাবি, হামলার জন্য চার জঙ্গিকে পাঠানো হয়।

এদিকে উমর মানসুরের দায় স্বীকারের কিছু সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানায় তালেবান। এই জঙ্গি সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ খোরাসানি এক বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা শরিয়্যাহ পরিপন্থি। যারা তালেবানের নাম ভাঙাচ্ছে তাদের বিচার হবে।

ডন অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সকালে বাচা খান বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তাদের ওপর গুলি ছোঁড়া শুরু করে কয়েক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলায় ২১ জন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী চার জঙ্গি অভিযানে নিহত হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের আর্মি পাবলিক স্কুলে তালেবানের হামলায় শিশুশিক্ষার্থীসহ নিহত হয় ১৪৯ জন। সেই ঘটনার পর পাকিস্তানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবারের হামলা সবচেয়ে ধ্বংসাত্মক হামলা।

সূত্র জানিয়েছে, জঙ্গিদের আত্মঘাতী হামলারও পরিকল্পনা ছিল। কিন্তু কাছে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়। তবে দীর্ঘসময় বিশ্ববিদ্যালয় থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী নিশ্চিত করে, বিশ্ববিদ্যালয় এলাকা পুরোপুরি নিরাপদ।

বাচা খান বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। বুধবার সকালে একটি জমায়েতে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা। তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি, আসলেই কারা এই হামলা চালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..