× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

১৬ জানুয়ারি শনিবার দিনের শুরুতে দেখে নিন রাশিফল

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকের আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা আলাদা হয়। আজ ১৬ জানুয়ারি শনিবার দিনের শুরুতে দেখে নিন আপনার আজকের রাশিফল।

মেষঃ টিভি দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন। বিভিন্ন উৎস থেকে আয়ের পথ সুগম হবে। সমস্যার সমাধান করতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। দিনের শুরুটা ঝামেলার হলেও শেষের দিকে শান্তির হবে।

বৃষভঃ কর্মক্ষেত্রে আপনার কাজ দেখে আপনার বস খুশি হবেন। বাড়ি থেকে দূরে থাকলে, যারা আপনার অর্থ এবং সময় নষ্ট করছে এমন মানুষের থেকে দূরে থাকুন। প্রেমের সমস্যায় ব্যাঘাত ঘটতে পারে। স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে চিন্তায় থাকবেন।

মিথুনঃ বন্ধুরা আপনার জন্য সন্ধ্যার সময় কিছু একটা প্ল্যান করতে পারে। আজকের দিনে কষ্টের মাঝেও আরাম করতে পারবেন আপনি। আজকের দিন বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হবে। অর্থের অভাবে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা হতে পারে।

কর্কটঃ সবকিছুর থেকে দূরে গিয়ে কোন আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। কোনখাতে বিনিয়োগে ভালো অর্থ ফেরত পাবেন। আজকের দিনে বাচ্চাদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। আজ এই রাশির বিশেষ ব্যক্তিরা গহনা কিনতে যেতে পারেন।

সিংহঃ আজকে বেকার কাজে সময় নষ্ট হতে পারে। আজকের দিন বিশেষ ব্যক্তিদের মজায় কাটতে চলেছে। আজ ধার্মিক বিষয়ে মন টানবে। কারো কাছ থেকে নেওয়া ঋণের অর্থ ফেরত দিতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হতে পারেন।

কন্যাঃ অতীতে কার সঙ্গে দেখা হওয়া স্মরণীয় মুহূর্ত ডেকে আনবে। অসুস্থতা থেকে সেরে উঠে প্রতিযোগিতায় অংশ নিন। অফিসের কাজের চাপে চোখের সমস্যা দেখা দিতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে প্রচুর অর্থ পেতে পারেন আজকের দিনে।

তুলাঃ বাড়িতে পুরনো জিনিস খুঁজে পেয়ে আনন্দিত হয়ে তা নিয়েই কিছুটা সময় কাটাবেন। নতুন কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নেবেন। ভালোবাসার মানুষের থেকে কিছুটা বেশি মনোযোগ পাবেন। প্রেমে পড়তে পারেন, তবে আবেগান্বিত হয়ে গোপন কথা বলে দেবেন না।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষকে বুঝতে তাঁর সঙ্গে কিছুটা সময় কাটান। স্ত্রীর অসুস্থ শরীরের দিকে নজর দিন। কাছের মানুষদের সঙ্গে কাছে পিঠে কোথাও ঘুরে আসুন। আজকের দিনে বেশি অর্থ উপার্জন করলে, মানসিক দিক থেকে শান্তি পাবেন।

ধনুঃ যাদের আপনার সাহায্য প্রয়োজন, তাদের সাহায্য করুন। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা খুব প্রাণবন্ত থাকবেন। আজ এই রাশির জাতক জাতিকাদের বাবা তাদের জন্য একটি উপহার আনতে পারে। পূর্বে ঋণ দেওয়া অর্থ আজ ফেরত পেতে পারেন।

মকরঃ ভালোবাসার মানুষকে কথা দিয়েও সময় দিতে পারবেন না। আপনার সেভাবের কারণে সকলের প্রশংসা কোড়াবেন। অর্থ সঞ্চয় না করতে পারলে, চিন্তা করবেন না। স্ত্রীর কোন কাজ আপনার খারাপ লাগতে পারে। সময় হলেই সঞ্চয় করতে পারবেন।

কুম্ভঃ নিজের জন্য সময় বের করেও অফিসের কাজের চাপে তা হারিয়ে যাবে। আজকের দিনে ব্যস্ত সিডিউল থাকা সত্ত্বেও আপনার শরীর সুস্থ থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে যতই ঝামেলা হোক না কেন, সে আবারও ফিরে এলে তাঁকে ফিরিয়ে নিন। পূর্বে বেশি অর্থ খরচ করে বর্তমান সময়ে অর্থ কষ্ট ভুগবেন। জমিয়ে রাখা ঘরের কাজ আজকের দিনে শেষ করুন।

মীনঃ বিশ্বাস করে সকলকে সব গোপন কথা বলবেন না। কোন স্থানে সফর আপনার পক্ষে আনন্দদায়ক হবে। স্ত্রীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন। পূর্বে কাউকে ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..