× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আবারো শুরু হচ্ছে রামসেতু নিয়ে গবেষণা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
রামসেতু নিয়ে গবেষণা

ভারত প্রতিনিধিঃ রাম সেতু নিয়ে বহু বছর ধরে জল্পনা-কল্পনা, আলোচনা।  তামিলনাড়ুর পাম্বান দ্বীপ আর শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মধ্যে থাকা ৫০ কিলোমিটার দীর্ঘ সেতু নিয়ে গবেষণার চলছে  বহুদিন ধরেই।

এবার সেই রহস্যের কিনারা করতে উদ্যোগ নিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। গোয়ার ন্যাশানাল ইনস্টিটিউট অব ওশানওগ্রাফির সঙ্গে যৌথ উদ্যোগে রাম সেতুর বয়স জানতে গবেষণা চালানোর উদ্যোগ নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। এক্ষেত্রে থার্মোলুমিনেসন্সের পদ্ধতির সাহায্য নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

এনআইওর পরিচালক তথা অধ্যাপক সুনীল কুমার সিংহ জানান, প্রত্নতাত্ত্বিক বিষয় ও রেজিওমেট্রেক পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই চলবে গোটা পরীক্ষা-নিরীক্ষা।

বর্তমানে জলস্তরের ৩৫-৪০ মিটার নীচে চলে গেছে এই ঐতিহাসিক সেতুটি। সেখান থেকে পলির নমুনা সহ একাধিক তথ্যে সংগ্রহের জন্য সিন্ধু সাধনা বা সিন্ধু সংকল্প জাহাজ ব্যবহার করা হবে বলেও জানা যাচ্ছে।

মার্কিন পুরাতাত্ত্বিকদের উদ্ধৃত করে অ্যামেরিকান বিজ্ঞান বিষয়ক চ্যানেলে বলা হয়, শ্রীরাম যে এই সেতু বানিয়েছিলেন তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে৷ দক্ষিণ ভারতের রামেশ্বরমের কাছে পামবন দ্বীপ থেকে শ্রীলংকার উত্তর উপকূলের মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত ৫০ কিলোমিটার দীর্ঘ পক-প্রণালীতে চূণাপাথরের যে রেখা চলে গেছে, সেটা আদতে মানব-সৃষ্ট৷ ভূ-প্রাকৃতিক নয়৷ নাসার উপগ্রহ থেকে তোলা ছবি এবং অন্যান্য প্রমাণ উদ্ধৃত করে পুরাতাত্ত্বিকরা প্রমাণ করেছেন, এই সেতু নির্মাণে যে শিলাখণ্ড ব্যবহার করা হয়েছে তার বয়স আনুমানিক সাত হাজার বছর প্রাচীন এবং তা সংগ্রহ করা হয়েছিল অন্য জায়গা থেকে৷

ওরেগন বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ক ইতিহাসবিদ চেলসা রোজ মনে জানিয়েছেন, অগভীর সমুদ্র গর্ভস্থ বালুরাশির বয়স হবে প্রায় চার হাজার বছর৷বালি এবং পাথরের প্রাচীনত্বের মধ্যে অসামঞ্জস্যতা, অর্থাৎ যে বালুরাশির ওপর শিলাখণ্ডগুলি বসানো হয়েছিল তা বালির বয়সের চেয়ে পুরনো৷ কাজেই সেটা যে মানুষের তৈরি বিজ্ঞান এই তত্ত্বই প্রমাণ করে৷

ভূ-তাত্ত্বিক অ্যালান লেস্টার মনে করেন, এই ধরনের দীর্ঘ সেতু বানানো অতি-মানব শক্তি ছাড়া সম্ভব নয়৷

প্রসঙ্গত, পুরণ মতে এই সেতুর সৃষ্টি বিশেষভাবে তাত্‍পর্যপূর্ণ। সীতাকে অপরহণ করে বারণ যখন তাঁকে লঙ্কায় নিয়ে গিয়েছিল তখন এই পথেই বানর সেনা নিয়ে লঙ্কা পাড়ি দিয়েছিলেন ভগবান রাম। মূলত সমুদ্র পার হওয়ার জন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই সেতুটি।


এ ক্যটাগরির আরো খবর..