× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নগরকান্দার আজাদ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ১৪ ই ফেব্রুযারী ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে মেতে উঠেছে নগরকান্দা পৌরসভা সহ পুরো ফরিদপুর। সকলের মনে একটাই উদ্বেগ কে হবে আগামীর নগরকান্দার পৌর পিতা।এলাকার চায়ের দোকান থেকে সর্বক্ষেত্রে আলোচনা হচ্ছে কয়েকজনের নাম।এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম আজাদ হোসেন।

আজ বৃহস্পিতিবার ৭ই জানুয়ারী আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আজাদ হোসেন। প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে প্রীতিভোজের মাধ্যমে মনোনয়ন পত্র সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত করেন সাংসদ সাজেদা চৌধুরীর ব্যাক্তিগত কর্মকর্তা ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন।

জানা যায়,বিগত দুই বছর যাবৎ আজাদ তার এলাকায় কখনও ত্রান সহায়তা,কখনও করোনা সচেতনতা, কখনও গরীব দুখীদের আর্থিক সহায়তা করে আসছেন আজাদ হোসেন। মাঠে ছিলেন তিনি জনগনের বন্ধু হয়ে।

তিনি বলেন, বর্তমানে ব্যাঙ্গের ছাতার মত কিছু নামধারী নেতা নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে।অথচ তাদের নির্বাচনের আগে বা পরে কখনও দেখা যায় না। তাদের থেকে জনগনকে দুরে থাকথে অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপকমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছাব্বির হোসেন সহ তৃনমূল নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..