× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভোলায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৩টি তক্ষক উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
তক্ষক উদ্ধার

ভোলা প্রতিনিধি॥ ভোলায় পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

রবিবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে ভোলা সদরের খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক ৩টি উদ্ধার করা হয়।
সোমবার (৪ জানুয়ারি) ভোলার সংরক্ষিত বনাঞ্চলে তক্ষক ৩টি অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার এম মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলা শহরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় ৩টি তক্ষক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ব্যাগ ভর্তি ৩টি তক্ষক উদ্ধার করে কোস্টগার্ডসদসরা। রাতেই তক্ষকগুলোকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকগুলোর একেকটির ওজন ছিলো ৩৫০ গ্রাম। সোমবার বিকেলে তক্ষকগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, তক্ষকের দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে প্রকৃতি থেকে এ প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তক্ষক রক্ষায় সবাইকে আহ্বান জানান এই কমকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..