× Banner
সর্বশেষ
বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা

হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আসন্ন ৩য় ধাপে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফারুক হোসেন।

বুধবার ৩০ ডিসেম্বর দুপুরে উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা নুরু উল্লাহ হাতে তিনি দলীয় মনোনয়ন জমা দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, সংসদ সদস্য’র প্রতিনিধি রওশন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, শরাফত দৌলা ঝন্টু, মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী রির্টানিং কর্মকর্তা নুরু উল্লাহ জানান, ৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারি হরিণাকুন্ডু পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। দুপুর পর্যন্ত মেয়র পদে প্রার্থী ফারুক হোসেন ও কাউন্সিলর পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..