× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় পাবলিক হিয়ারিং

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
ঝিনাইদহে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় পাবলিক হিয়ারিং

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের এইড কমপ্লেক্সের কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে জেন্ডার ভিক্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

প্রকল্পের উপজেলা সামাজিক সহায়তা কমিটির সাধারণ সম্পাদক সুরাইয়া পারভীন মলি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরীফা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা। অনুষ্ঠানের উদ্বোধন শেষে জনগণের সেবা সম্পর্কিত প্রশ্নের সরাসরি উত্তর দেন খোন্দকার শরীফা আক্তার।

অনুষ্ঠানে এইড সিজিবিভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ, মাঠ সহায়ক পারভীন আক্তার , আসমা পারভীন ও মোঃ মামুনুর রশীদসহ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া এবং কালীচরণপুর ইউনিয়নের প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..