× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও পতাকা মিছিল

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদীঃ বরিশালের গৌরনদীতে আজ সোমবার দুপুরে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে  মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে পতাকা মিছিল ও মানববন্ধন শেষে গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মাঠে এক প্রতিবাদ সমাবেশে খাঞ্জাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সংগঠক সৈয়দ মনিরুল ইসলাম (বুলেট সিন্টু)।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা আদম আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন  হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল রহমান মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মোঃ লোকমান হোসেন রাজু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য ভাঙার অপরাধী ও ইন্ধনদাতাদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানায়।


এ ক্যটাগরির আরো খবর..