× Banner
সর্বশেষ
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নবনির্মিত ২০টি ফায়ার স্টেশনসহ অন্যান্য স্থাপনার শুভ উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
নবনির্মিত ২০টি ফায়ার স্টেশনসহ অন্যান্য স্থাপনার শুভ উদ্বোধন করলেন-প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ নির্মাণসম্পন্ন বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। ২৭ নভেম্বর রবিবার কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন। উদ্বোধন অনুষ্ঠানে ফায়ার সার্ভিস প্রান্তে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি এবং বাংলাদেশ বিমান প্রান্তে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, সংসদ সদস্য জনাব পংকজ নাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব জিন্নাতুল বাকিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ শহিদুজ্জামান, জননিরাপত্তা বিভাগের সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, ইমিগ্রেশন ও পাসপোর্ট এবং কারা অধিদপ্তরের প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদর দপ্তরে উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতি এবং উদ্বোধন হওয়া স্থাপনাসমূহের ওপর দুটি ভিডিও ডকুমেন্টরি প্রচার করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০টি ফায়ার স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরাণীগঞ্জে স্থাপিত মহিলা কেন্দ্রীয় কারাগার, ১টি এলপিজি স্টেশন এবং বাংলাদেশ বিমানে সংযুক্ত নতুন উড়োজাহাজ ধ্রুবতারার শুভ উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ১৪৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত যে ২০টি ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেন সেগুলো হলো : নওগাঁ জেলার রাণীনগর ফায়ার স্টেশন; মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার স্টেশন; রাজশাহী জেলার মোহনপুর ফায়ার স্টেশন; চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ফায়ার স্টেশন; পাবনা জেলার আটঘরিয়া ফায়ার স্টেশন; বি.বাড়িয়া জেলার নবীনগর ফায়ার স্টেশন; শরিয়তপুর জেলার জাজিরা ফায়ার স্টেশন; কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ ফায়ার স্টেশন; বগুড়া জেলার শাহজাহানপুর ও আদমদিঘী ফায়ার স্টেশন; জয়পুরহাট জেলার ক্ষেতলাল ফায়ার স্টেশন; সাতক্ষীরা জেলার আশাশুনি ও কলারোয়া ফায়ার স্টেশন; নেত্রকোনা জেলার বারহাট্টা ফায়ার স্টেশন; বরিশাল জেলার হিজলা ফায়ার স্টেশন; মানিকগঞ্জ জেলার হরিরামপুর ফায়ার স্টেশন; পিরোজপুর জেলার ইন্দুরকানী ফায়ার স্টেশন, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ ফায়ার স্টেশন, পাবনা জেলার সাঁথিয়া ফায়ার স্টেশন এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ফায়ার স্টেশন।

উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে ২০০৮ সালে দেশে ফায়ার স্টেশন ছিল ২০৪টি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নতুন উদ্বোধন হওয়া ২০টিসহ সারা দেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়ালো ৪৫৬টি। প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৭টি। খবর বিজ্ঞপ্তির।


এ ক্যটাগরির আরো খবর..