× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

মালাইকা আসছেন পাতায় মোড়ানো দেহে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: মালাইকা আরোরা খান বলিউডের শীর্ষ আইটেম গার্ল হিসাবে অনেক আগেই পরিণত হয়েছেন। বিশেষ করে ‘দাবাং’ ছবিতে তার ‘মুন্নি বদনাম’ আইটেম গানটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে সফল ও দর্শকপ্রিয় আইটেম গান হিসেবে স্বীকৃত।

এ ছাড়া মালাইকার করা অন্য আইটেম গানগুলোও ছিল প্রশংসিত। বেশ কিছুদিন বিরতি দিয়ে বলিউডের এ হট কন্যা আসছেন নতুন রূপে। একটি নতুন আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। নতুন এ আইটেম গানে জঙ্গলকন্যা রূপে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। এরই মধ্যে এ গানটির শুটিং শেষ হয়েছে। সুনিধি চৌহানের গাওয়া এ গানটি দেখা যাবে আরবাজ খান পরিচালিত নাম না ঠিক হওয়া একটি ছবিতে। এ আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য। আর এ গানে ক্যাবল পাতায় মোড়ানো পোশাক পরে খোলামেলা হয়ে পারফর্ম করেছেন মালাইকা। বড় আয়োজনের এ আইটেম গানটি নিয়ে বেশ উত্তেজিত মালাইকা।

এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন পর আইটেম গানে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ হয়েছে। এখানে জঙ্গলকন্যা রূপে আবিষ্কার করা যাবে আমাকে। আশা করছি ভালো লাগবে সবার।


এ ক্যটাগরির আরো খবর..