× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামইরহাটে স্বামীর সামনে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণ, পুলিশের হাতে আটক ধর্ষক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
ধামইরহাটে স্বামীর সামনে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণ, পুলিশের হাতে আটক ধর্ষক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-নওগাঁর ধামইরহাটে স্বামীর সামনে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্বামী চিৎকারে স্থানীয়রা ধর্ষককে উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে প্রেরণ করে। ধর্ষিতার স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা করলে থানা পুলিশ ধর্ষককে আটক করে।

২০ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার চকিলাম গ্রামে এই ঘটনা ঘটে।ধামইরহাট থানার এজাহারের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, প্রায় ১০ বছর পূর্বে প্রতিবন্ধী যুবতী (২৫) বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করছেন চকিলাম গ্রামের আ. সালামের ছেলে আব্দুস সোবহান। ১৯ ডিসেম্বর রাতে স্ত্রীকে নিয়ে ঘুমাতে গেলে রাত ১০ টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাহির হইলে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুলাল হোসেন (৪০) কৌশলে প্রতিবন্ধী গৃহবধুকে খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করে।

দীর্ঘ সময় স্ত্রীকে ঘরে না পেয়ে বাড়ির হইলে স্বামী আ. সোবাহান স্ত্রীকে ধর্ষক দুলাল হোসেন কর্তৃক ধর্ষণের দৃশ্য অবলোকন করে ডাক চিৎকার করে। পরে স্থানীয় ধর্ষককে আটক করে উত্তম-মধ্যম প্রদান করে স্থানয়ী গ্রাম পুলিশ দ্বারা ধামইরহাট হাসপাতালে প্রেরণ করেন। পরে ২০ ডিসেম্বর রাতে ধর্ষিতার স্বামী আ. সোবাহান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে থানা পুলিশ ধর্ষক দুলাল হোসেনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেন এবং ২১ ডিসেম্বর দুপুরে নওগাঁ কোর্টে প্রেরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..