× Banner
সর্বশেষ
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডিএমপি কমিশনার জনান রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
ডিএমপি কমিশনার জনান রাজধানীর সব ভাস্কর্য নিরাপদ রাখতে হবে

মোহা. শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার জানিয়েছেন রাজধানী ঢাকার ভাস্কর্যগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান ।ভাস্কর্যের নিরাপত্তায় প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তাকর্মী ও সিসিটিভির ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।

শনিবার ১৯ ডিসেম্বর সকালে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাটি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

চলমান মহামারি করোনাভাইরাস প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে।যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে কাজ করতে হবে।সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..