× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরে অগ্নিকান্ডে কৃষকের বসত বাড়ি ভস্মিভূত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিটের অগ্নিকান্ডে জেকের আলী নামের এক কৃষকের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার দুপুরে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডের এ ঘটনায় কৃষক জেকের আলীর টিন ও বাঁশের বেড়ায় নির্মিত দুটি বসত ঘর, নগদ ৪৮ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে বলে জানিয়েছেন জেকের আলী। স্থানীয় গ্রাম বাসি প্রায় আধা-ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে একটি টীম  ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক জেকের আলী জানান, দুপুরে হঠাৎ করে তার ঘরে আগুন দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, তার বসত ঘরে থাকা সকল আসবাব পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..