× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

বিজয় দিবস কাতারে বাংলাদেশ দূতাবাসে উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
বিজয় দিবস কাতারে বাংলাদেশ দূতাবাসে উদযাপন

করোনার স্বাস্থ্যবিধি মেনে বিপুল উৎসাহ উদ্দীপনা ও, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কাতার বাংলাদেশ দূতাবাসে।

১৬ ডিসেম্বর বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিন লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন। রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে, শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, ৩য় সচিব মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধে সীমাহীন ত্যাগ অসীম বীরত্ত প্রদর্শন করে বিজয় অর্জন করেন।

বিজয় দিবসের অনুষ্ঠানে, কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির ব্যাক্তিবর্গসহ সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..