× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পানির সাথে ওজনের সম্পর্ক

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন জীবনের এমন অনেক অভ্যাস রয়েছে যেগুলো ওজন বাড়িয়ে দিতে পারে। আর মুটিয়ে যাওয়ার বিপদগুলো তো সবারই জানা! পানি খাওয়া না খাওয়ার সাথে সম্পৃক্ত ওজন কমা-বাড়ার বিষয়টি। এ রকম বেশ কিছু অভ্যাস নিয়ে আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মুটিয়ে যাওয়ার এসব অভ্যাসের কথা।

বড় গ্রাসে খাওয়া

যারা বড় কামড় দিয়ে খাবার খায়, তারা বেশি ক্যালোরি গ্রহণ করে। আর যাদের কামড় ছোট ছোট হয়,তারা কম ক্যালোরি গ্রহণ করে। তাই খাওয়ার সময় ছোট ছোট কামড় দিয়ে খান। এমনভাবে কামড় দিন যেন মনে হয় তৃপ্তি নিয়ে খাচ্ছেন।

পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া

কম পানি পান করা ওজন বাড়িয়ে দেয়। আর যারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করে তাদের ওজন কমে। এর কারণ, পানি শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে।

বড় থালায় খাওয়া

যারা বড় থালায় খাবার খায়, তাদের তুলনায় যারা ছোট থালায় খায়, তাদের ওজন বাড়ে—এমনটাই বিশ্বাস অনেকের। কারণ, বড় থালা মানে বেশি খাবার নেওয়া। তাই ক্ষুধা নিয়ন্ত্রণে ছোট থালায় খাওয়াই ভালো।

বিশ্রাম না নেওয়া

শুধু বেশি খেলেই ওজন বাড়ে না, পর্যাপ্ত পরিমাণ না ঘুমালেও ওজন বাড়ে। আপনি কি জানেন, ঘুমের মধ্যেও শরীর থেকে মেদ ঝরে? তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমান।

অসচেতন বন্ধুদের সাথে মেশা

যেসব বন্ধুরা অস্বাস্থ্যকর খাবার খায়, বেশি খায় তাদের সাথে মিশলেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। কীভাবে? হয়তো আপনি তার সাথে কোথাও খেতে গেলেন, সে যে খাবার খাবে আপনাকেও কিন্তু সে খাবারেই অর্ডার দিতে হবে। তখন আপনারও অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়ে যাবে। কাজেই একটু বুঝে, কেমন!


এ ক্যটাগরির আরো খবর..