× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

৬ ঘণ্টা বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকায় ৪০ কি.মি যানজট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল

কুয়াশার জন্য সোমবার রাত ২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টার পর টোলপ্লাজা খুলে দেওয়া হলেও ঘনকুয়াশায় যানবাহনের ধীরগতির কারণে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে করটিয়া পর্যন্ত এবং সেতুর পশ্চিমপাড় থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ঘনকুয়াশার কারণে সোমবার মধ্যরাত ২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পরে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুটা কেটে গেলে ধীরগতিতে যান চলাচল শুরু হয়। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ সেতু পশ্চিম সংযোগ সড়কে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

চালকরা জানান, ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পার হতেই সময় লেগেছে ৭-৮ ঘণ্টা। তারপরও গাড়ির যে লম্বা লাইন তাতে কখন স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কয়েক ঘণ্টা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যার মধ্যে মালবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

যাত্রীরা জানান, দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। শীতের মধ্যে শিশু ও বয়স্ক যাত্রীদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। খাবার না পেয়ে গাড়ির ভিতর শিশুদের কান্নাকাটিও করতে দেখা যাচ্ছে। আর নারী যাত্রীদের প্রকৃতির ডাকে সারা দিতে ব্যাপক সমস্যা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..