× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় ৫ বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার শন টেইট।

সোমবার ঘোষিত ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ও পেসার অ্যান্ডু টাই। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া পেসার স্কট বোল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পেয়েছেন।

এ ছাড়া টেস্টের নিয়মিত মুখ স্পিনার নাথান লায়নকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ওয়ানডে সিরিজে বাদ পড়া অলরাউন্ডার শেন ওয়াটসনও টি-টোয়েন্টি দলে থাকছেন।

শন টেইট ২০১১ বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

তারমধ্যে পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ইনজুরিতে রয়েছেন। আরেক পেসার মিচেল জনসনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়া দলে পেস আক্রমণে কিছুটা ‘শূন্যতা’ তো তাই তৈরি হয়েছেই। এসব ব্যাপার বিবেচনার পাশাপাশি দারুণ পারফরম্যান্সের কারণেই ৩২ বছর বয়সি টেইটকে দলে ডেকেছেন নির্বাচকরা।

অ্যান্ডু টাইও বিগ বাশে দারুণ খেলেছেন। পার্থ স্কোরচার্চের হয়ে আট তিনি ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। দারুণ পাফরম্যান্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ২৯ বছর বয়সি এই পেসার।

টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি শেষ দুই ওয়ানডের জন্যও স্কোয়াড ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। নাথান লায়নকেও শেষ দুই ওয়ানডের দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন উসমান খাজা ও প্যারিস।

আগামী ২৬ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

টিটোয়েন্টি স্কোয়াড:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হাস্টিং, শন মার্শ, ক্যামেরন বয়েস, নাথান লায়ন, ক্রিস লিন, ট্র্যাভিস হেড, কেন রিচার্ডসন, অ্যান্ডু টাই, স্কট বোল্যান্ড ও শট টেইট।

শেষ দুই ওয়ানডের স্কোয়াড:  

স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, জন হাস্টিং, স্কট বোল্যান্ড, কেন রিচার্ডসন, নাথান লায়ন ও শন মার্শ।


এ ক্যটাগরির আরো খবর..